অংশীদার হন

শেয়ারহোল্ডার হওয়ার নিয়মাবলী

আমাদের সাথে শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হলে আপনি শুধু একজন ক্রেতা নন, বরং এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত অংশীদার হিসেবে বিবেচিত হবেন।

  1. একজন শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হতে ন্যূনতম ১০,০০০ (দশ হাজার) টাকা বিনিয়োগ করতে হবে।
  2. বিনিয়োগের সম্পূর্ণ অর্থ কোম্পানির নির্ধারিত অফিসিয়াল ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।
  3. প্রতিটি জমার বিপরীতে অফিসিয়াল মানি রিসিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করা হবে।
  4. শেয়ারহোল্ডারদের কোম্পানির নির্ধারিত নীতিমালা মেনে চলতে হবে।
  5. ব্যবসার ধারাবাহিকতা, স্থিতিশীল বিক্রয় ব্যবস্থা এবং কমিউনিটি অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শেয়ারহোল্ডারকে প্রতি মাসে সম্ভাব্য ১০,০০০ টাকার পণ্য ক্রয় করতে হবে।

আমাদের সাথে যুক্ত হলে আপনি যেসব সুবিধা পাবেন

  • মানসম্মত ও নিরাপদ পণ্য সংগ্রহের নিশ্চয়তা
  • সরাসরি কৃষকদের কাছ থেকে সংগৃহীত তাজা শাকসবজি
  • বিশ্বস্ত উৎসের নিরাপদ মাছ ও মাংস
  • স্বনামধন্য কোম্পানির আসল ও গ্যারান্টিযুক্ত পণ্য
  • নির্ধারিত শর্তে ফ্রি হোম ডেলিভারি সুবিধা
  • শেয়ারহোল্ডারদের জন্য অগ্রাধিকার ভিত্তিক ডেলিভারি সেবা
  • প্রয়োজনীয় ও জনপ্রিয় পণ্যে বিশেষ অগ্রাধিকার সুবিধা
  • ব্যবসার বার্ষিক লাভের অংশ পাওয়ার সুযোগ
  • স্বচ্ছ ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা
  • পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ
  • নির্ধারিত শর্ত অনুযায়ী পণ্য রিটার্ন সুবিধা
  • সময় সাশ্রয়ী ও ঝামেলামুক্ত বাজার ব্যবস্থা
  • একটি শক্তিশালী কমিউনিটি ব্যবসার অংশ হওয়ার সুযোগ

আবেদনের প্রক্রিয়া

  1. ফরম পূরণ করুন

    মোবাইল নম্বর যাচাই করে ব্যক্তিগত তথ্য, নমিনি ও বিনিয়োগের পরিমাণ দিন।

  2. ডকুমেন্ট আপলোড করুন

    ছবি, এনআইডি, স্বাক্ষর, নমিনির কাগজপত্র এবং ব্যাংক জমার রশিদ।

  3. অফিস যাচাই করবে

    তথ্য ও কাগজপত্র যাচাই সম্পন্ন হলে আপনার শেয়ার সিরিয়াল নম্বর সংরক্ষিত হবে।

  4. অনুমোদন ও সদস্য নম্বর

    পরিচালনা পর্ষদের অনুমোদনের পর সদস্য নম্বর ও শেয়ার সার্টিফিকেট ইস্যু করা হবে।

একসাথে গড়বো আস্থার প্রতিষ্ঠান, উন্নয়নের নতুন সম্ভাবনা
শেয়ারহোল্ডার হোন | ইসলামিক ফুডস